1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম প্রতিবন্ধীদের স্কুল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪২ সময় দর্শন
গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম প্রতিবন্ধীদের স্কুল sadhinbanglatv

পটুয়াখালীর গলাচিপায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে প্রতিবন্ধীদের স্কুলগুলো। চরম অর্থনৈতিক সংকটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী স্কুল।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় স্কুলটি। ওই সময় থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত অনুদানের টাকায় স্কুলটি পরিচালিত হয়ে আসছে। নিয়োগপ্রাপ্ত শিক্ষক কর্মচারীবৃন্দ সরকারি বেতনের আশায় বছরের পর বছর বিদ্যালয়ে শ্রম দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরেও সরকারি কোন সুযোগ সুবিধার ব্যবস্থা না হওয়ায় চরম অর্থনৈতিক সংকটে পরেছেন শিক্ষক কর্মচারীবৃন্দ।

কেউ অন্যের দোকানে কাজ করে কেউবা আবার কৃষি কাজ করে কোন রকম জীবন যাপন করছেন। এর জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। স্কুলটি বন্ধ হয়ে গেলে প্রায় ২ শত প্রতিবন্ধী শিশুর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়বে। অতি দ্রুত বিদ্যালয়টিকে সরকারি সুযোগ সুবিধা দিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতিবন্ধী শিশুদের অভিভাবক বৃন্দ।

যাতে তাদের প্রতিবন্ধী শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। তারাও যেন আর দশটা সাধারণ শিশুর মত পেতে পারে জ্ঞানের আলো। তাই তো এই বিদ্যালয়ের জন্য দরকার জরুরী ভিত্তিতে সরকারি অনুদান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu