1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীস্থ গলাচিপাবাসী”র আয়োজনে ইফতার মাহফিল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৫৯ সময় দর্শন
পটুয়াখালীস্থ গলাচিপাবাসী”র আয়োজনে ইফতার মাহফিল

গলাচিপা উপজেলার পটুয়াখালীতে বিভিন্ন পেশাজীবীদের সংগঠন ” পটুয়াখালীস্থ গলাচিপাবাসী”র আয়োজনে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহ্বয়ক মোঃ মাসুদ খান ও সদস্য সচিব মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় বুধবার (২৯ মার্চ ) পটুয়াখালী শের-ই-বাংলা টাউন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ হোসাইন আহমেদ, পটুয়াখালী পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক উপ পরিচালক ডঃ মুঃ জসিম উদ্দিন মুকুল, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামিলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার, দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া,পটুয়াখালী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসেন চৌধুরী, পটুয়াখালী পিটিআই এর সহকারী সুপার মোঃ মোস্তফা মুনির, জেলা আওয়ামিলীগের উপ দপ্তর সম্পাদক জিএম জাফর কিরন, মহিলা বিষয়ক সম্পাদক খাইরুন্নাহার লাকি, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম শওকত আলী চৌধুরী ( জিয়া চৌধুরী)।
এছাড়া দুই শতাধিক লোকের অংশ গ্রহণে দোয়া ও মিলাদ পরিচালনা করেন লামনা সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আল আমিন।

পটুয়াখালীস্থ গলাচিপাবাসী সংগঠনের কোষাধ্যক্ষ ড. মোঃ আরিফ আহমেদ জুয়েল বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ উদ্দেশ্য হলো ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ও সমাজকল্যাণমূলক কাজ করা। ইফতারের আয়োজন করা হয়েছে, ভবিষ্যতে আমাদের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পটুয়াখালীস্থ গলাচিপাবাসী সংগঠনের সদস্য সচিব মোঃ নুরুজ্জামান বলেন, গলাচিপা উপজেলার যারা পটুয়াখালীতে কর্মসূত্রে অবস্থান তাদের নিয়ে আমাদের সংগঠন। পরস্পরিক পরিচিত সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বোধের ব্রত নিয়ে পটুয়াখালীস্থ গলাচিপাবাসী নামের সামাজিক ও সমাজকল্যাণমূলক এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu