1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠান সম্পন্ন।

(পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৫৮ সময় দর্শন
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠান সম্পন্ন।sadhinbanglatv

পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় মল্লিকা পার্টি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর সফলতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় জামে মসজিদের খতিব মাও. আবু সাঈদ ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব আবদুল কাদের।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপির সদস্য অ্যাড. মজিবুর রহমান টোটন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান।

এছাড়া ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল,পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কোষাদক্ষ মহিব্বুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জলিলুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো মাকসুদুর রহমানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ ৬৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মির্দা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu