1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ সময় দর্শন
গলাচিপায় শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা

পটুয়াখালীর গলাচিপায় মরহুম মু. হাতেম আলী স্যার ট্রাস্টের উদ্যোগে ও আমেরিকান প্রবাসী মরহুমের পরিবারবর্গের অর্থায়নে অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার রাত ৮টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ট্রাস্টের আহবায়ক সাবেক সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চেক প্রদান করেন এমপি এসএম শাহজাদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মু. শাহ আলম, সাবেক সিনিয়র শিক্ষক সজল দত্ত, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক, ট্রাস্টের সদস্য সচিব আবুবাকার শিবলী, মরহুম হাতেম আলী স্যারের ছোট ছেলে ট্রাস্টের উদ্যোক্তা আমেরিকান প্রবাসী সানিন আহমেদ নাছিম, ট্রাস্টের সদস্য ডা. ফারজানা রশিদ শাম্মী, মো. রিয়াদ হোসাইন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক সাব্বির আহমেদ নোবেল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu