1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ইউ এন ওর ব্যাতিক্রম উদ্যোগ

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ সময় দর্শন
গলাচিপায় ইউ এন ওর ব্যাতিক্রম উদ্যোগ

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৪৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে এস এস সি /দাখিল পরীক্ষা ২০২৩ এর একটি প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । উপজেলার মোট ১৪ টি কেন্দ্রে মোট ১০০ মার্কসের (গণিত ও ইংরেজি) তিন ঘণ্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি নির্দেশনা না থাকলেও ইউএনও গলাচিপা এর নিজস্ব উদ্যোগে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তত্বাবধানে ও গলাচিপা স্কিল ল্যাব এর বাস্তবায়নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উপস্থিতির হার ছিল ৯৬.৫%। অভিভাবকরা এরকম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শনিবার সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন ইউএনও গলাচিপা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, কোভিড ১৯ এর কারণে শিক্ষা ব্যবস্থা থমকে যাওয়ায় শিক্ষার্থীরা কিছুটা পড়াশোনা বিমুখ হয়েছে বলে আমরা মনে করছি। এজন্য তাদের হোম ভিজিট করা হচ্ছে । এস এস সি/ দাখিল যেহেতু শিক্ষার্থীদের প্রথম পাবলিক পরীক্ষা তাই তাদের প্রস্তুতি যাচাই ও পরীক্ষা ভীতি দূর করার জন্যে আমাদের আয়োজন।

তিনি আরো জানান সরকারি কর্মকর্তা কিন্তু আগে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তাদের দিয়ে প্রশ্ন করা হয়েছ। চেষ্টা করা হয়েছে বোর্ড কর্তৃক নির্ধারিত শর্ট সিলেবাসের আদলে মূল এস এস সি পরীক্ষার মত করেই পরীক্ষাটি নেয়া হয়েছে । এ পরীক্ষায় যারা ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে। যারা খারাপ করবে তাদের নিয়ে স্পেশাল ক্লাসের ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এরকম উদ্যোগ বাস্তবায়ন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা মূল পরীক্ষায় প্রস্তুতি আরো ভালো ভাবে নিতে পারবে বলে আমার বিশ্বাস

গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন বলেন এর আগে এরকম কখনোই পরীক্ষা হয়নি । এটা শিক্ষা শিক্ষক শিক্ষার্থীর জন্য খুবই উপকৃত হয়েছে । শিক্ষাবান্ধব ইউ এন ও স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য ।

একাধিক শিক্ষার্থীরা বলেন পরীক্ষায় যে ভয়টা থাকে তা অনেক টাই কেটে গেছে এবং অল্প সময়ের মধ্যে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হয় আমরা জেনেছি এটার মাধ্যমে । সবচাইতে কঠিন দুইটা বিষয় ইংরেজি এবং অংক সেটা আলাদা ভাবে এই পরীক্ষার জন্য খুব ভালোভাবে রিভিশন দিচ্ছি । আশা রাখি এই পরীক্ষার জন্য আমরা অনেক ভাল রেজাল্ট করতে পারবো মাধ্যমিক পরীক্ষা । মানবিক ইউ এন ও স্যারকে ধন্যবাদ এরকম একটা ব্যতিক্রমী উদ্যোগ আয়োজনের জন্য ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu