Dhaka 8:04 pm, Tuesday, 5 May 2026

রোনালদোর চেয়ে বেশি দামে মেসিকে নিতে চায় সৌদির ক্লাব!

বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়ে শুরু, পরে রোনালদোকে নিজ লিগে ভিড়িয়ে বিশ্বকে আরও একবার চমকে দিয়েছে সৌদি আরব।

এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার লিওনেল মেসিকে নিজেদের লিগে ভেড়াতে চায় সৌদি আরবের ক্লাব আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। বছরে তিনশো মিলিয়ান ইউরোর প্রস্তাব দিচ্ছে মেসিকে। মূলত বহিঃবিশ্বে দেশটির ট্যুরিজমের প্রচার ও বিশ্বকাপ বিডের জন্য ইতিবাচক মনোভাব তৈরি করতেই এ উদ্যোগ বলছে গণমাধ্যম।

আরও বড় গুঞ্জন বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসিকে পেতে চায় দেশটির আরেক ক্লাব আল হিলাল। মুন্দো দিপোর্তিভোর দাবি, এজন্য বছরে শুধু বেতন বাবদ, অন্তত তিনশো মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে চলেছে ক্লাবটি। টাকায় প্রায় ৩ হাজার তিনশো ৬৫ কোটিরও বেশি। যা রোনালদোর বেতনের দেড়গুন। খবর- মুন্ডো দেপোর্তিভো, খালিজ টাইমস।

এমনটা হলে, আরও একবার দেখা যেতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ। সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসর আল হিলালের চিরপ্রতিদ্বন্দ্বী।

শুধু ফুটবল নয় বিশ্বের সেরা দুই তারকাকে কাজে লাগিয়ে মূলত বিশ্বের কাছে নিজেদের নতুন করে জানান দিতে চায় সৌদি আরব। নেপথ্যে ট্যুরিজম ও দেশটিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি করা। ২০৩০ বিশ্বকাপ বিডের জন্য ফুটবল বিশ্বে নিজেদের তুলে ধরাও অন্যতম কারণ।

পিএসজি চাইলে এ মাসেই সৌদিতে ফের দেখা যেতে পারে লিওকে। আল নাসর ও আল হিলালের সম্মিলিত দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগামী সপ্তাহেই রিয়াদে আসবে ফরাসি চ্যাম্পিয়নরা।

গুঞ্জন এ সুযোগটা কাজে লাগাতে চায় আল হিলাল। তবে, সবকিছুই নির্ভর করছে মেসির উপর। আসছে জুনে পিএসজির সঙ্গে শেষ হওয়া চুক্তি বাড়াবেন নাকি ফিরবেন পুরনো ঠিকানা বার্সেলোনায়। নাকি, হাঁটবেন ক্রিশ্চিয়ানো রোনালদোর দেখানো পথে? উত্তরের জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

রোনালদোর চেয়ে বেশি দামে মেসিকে নিতে চায় সৌদির ক্লাব!

আপডেটের সময় : 05:02:19 pm, Friday, 13 January 2023