1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যা যা করবে ছাত্রলীগ

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ সময় দর্শন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল অর্থাৎ ৪ জানুয়ারি। এই উপলক্ষে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি থেকে এ তথ্য জানানো হয়েছে।

‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে ছাত্রলীগ।

আগামীকাল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্রলীগের কর্মসূচি শুরু হবে। এরপরেই ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ৮টার দিকে কার্জন হলে কেক কাটা হবে। দুপুর আড়াইটার দিকে আনন্দ শোভাযাত্রা ও বেলা ৩টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন থেকে বছরব্যাপীও কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। চলতি মাসের ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান, সংগৃহীত রক্ত বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

এ ছাড়া সুবিধাজনক সময়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ ছাত্রসমাজ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ আয়োজন করা হবে। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুর্নমিলনীর আয়োজনও করা হয়েছে। এ ছাড়া ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ বছর’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মার্ট বাংলাদেশ আইডিয়া কনটেস্ট, সকল সাংগঠনিক ইউনিটের দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা’ শীর্ষক প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ডেভেলপমেন্ট কুইজ, সজিব ওয়াজেদ জয় প্রোগ্রামিং কনটেস্ট, স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াডসহ আরও অনুষ্ঠানের আয়োজন করবে ছাত্রলীগ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu