আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশের কারিগর বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বই বিতরণ উৎসবে এ মন্তব্য করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বই বিতরণ উৎসব-২০২৩ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন।
এ স্মার্ট বাংলাদেশের কারিগর আজকের শিশুরা। তাই অভিভাবকদের অনুরোধ করবো-আসুন আমরা আমাদের শিশুদের স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলি। ’
তিনি আরও বলেন, ‘শিক্ষা মানবিক ও বুদ্ধিভিত্তিক নাগরিক তৈরি করে। বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ক্ষমতায় এসে প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসব আয়োজন করা হয়। ’
অনলাই ডেক্স 














