Dhaka 1:40 pm, Saturday, 13 June 2026

ইব্রাহীমপুরে উদ্ধার ইব্রাহিম

চুরির ১১ দিন উদ্ধার হলো শিশু ইব্রাহিম। ২৬ দিন বয়সী এই শিশুকে রাজধানীর কাফরুল এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশু উদ্ধার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে সেই চোর। তাই শিশু ইব্রাহিমকে চুরির কারণ জানতে পারেনি গোয়েন্দা পুলিশ।

এদিকে সন্তানকে খুঁজে পেয়ে আবেগে আপ্লুত বাবা-মা।

গত ২০ ডিসেম্বর কাফরুলের নিজ ঘরে ছোট মেয়ের কাছে রেখে দোকানে যান ইব্রাহীমের মা। সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায়, মা বের হওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি মেয়েকে ৫০ টাকা দিয়ে কিছু কিনতে দোকানে পাঠায়। ঘোর খালি হলে এই সুযোগে সেই ব্যক্তি শিশুটিকে নিয়ে চলে যায়। পরে মা ঘরে ফিরে মেয়েসহ ২৬ দিন বয়সী ইব্রাহীমকে আর পাননি।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা করলে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় কাফরুলের ইব্রাহীমপুর থেকে ২৬ দিন বয়সী শিশু ইব্রাহিমকে উদ্বার করে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ বলছে, শিশুটিকে কেন অপহরণ করা হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হলেন হারুন অর রশীদ বলেন, চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

পরে পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর ও তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা দেন হারুন অর রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ইব্রাহীমপুরে উদ্ধার ইব্রাহিম

আপডেটের সময় : 04:54:05 pm, Sunday, 1 January 2023