1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফাইনালের আগে মেসির কাছে পুত্রের আবেগঘন চিঠি

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন

আর্জেন্টিনার কয়েকটি প্রজন্ম কেটে গেছে বিশ্বকাপরে সোনালি ট্রফির জয়ের স্বপ্ন দেখেই। সেই ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে সবশেষ বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টনা। এরপর দুইবার ফাইনালে উঠলেও রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে। আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ তাদের সামনে।

নিজেদের শেষ বিশ্বকাপ রাঙিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে খেললেও সেবার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় এলএমটেনকে। এ বার দেশকে তৃতীয় বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতানোর সুযোগ আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

তাই তো ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামার আগে বাবার প্রতি আবেগঘন চিঠি লিখেছেন মেসি ছেলে থিয়াগো। নিজের খাতায় বাবাকে লেখা চিঠিতে থিয়াগো লিখেছে, ‘আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং তুমিই ওদের ভরসা। ’

চিঠিতে আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেন থিয়াগো। ছেলের এই চিঠির কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

বর্তমানে তিন ছেলেকে নিয়ে তিনি রয়েছে কাতারের দোহা। গ্যালারিতে উপস্থিত থেকে উপভোগ করেছেন আর্জেন্টিনার সব ম্যাচ। আন্তোনেলা রোকুজ্জো জানিয়েছেন রোববার ফাইনারেল গুরুত্ব বুঝতে পেরেছেন ছেলেরাও।

আর্জেন্টাইনদের বিশ্বাস এবার হতাশ হতে হবে না তাদের। নিজের শেষ বিশ্বকাপে খালি হাতে ফিরবেন লিওনেল মেসি। ৩৬ বছরের অধরা সোনালি ট্রফি নিয়েই দেশে ফিরবে আর্জেন্টিনা দল। ট্রফির লড়াইয়ে দলকে সমর্থন দিয়ে কাতারে এসেছেন অনেক সমর্থক।

দোহার লুসাইল আইকনিক স্টেডিয়াম ভরিয়ে দেবেন তাঁরা। আর ফাইনালের আগে ছেলে থিয়াগোর বার্তা আরও তাতিয়ে দেবে লিওনেল মেসিকে, এমন বিশ্বাস অনেক আর্জেন্টাইন ফুটবলপ্রেমীর। চিঠিতে থিয়াগোর উল্লেখ করা গানও গাইছেন তাঁরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu