1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

না খেলেই বিশ্বকাপ জিতেছিল যারা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ফুটবল বিশ্বকাপকে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। বিশ্ব সেরার মুকুট তুলতে অক্লান্ত পরিশ্রম করে যান খেলোয়াড়রা। তবে অনেক খ্যাতিমান তারকাও বিশ্বকাপের স্বাদ নিতে পারেনি। এই তালিকায় রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, লেভানডস্কি, গেরাথ বেলসহ বহু অসংখ্যক খ্যাতি সম্পন্ন খেলোয়াড়।

প্রত্যেক খেলোয়াড়ের বড় স্বপ্ন ফুটবল বিশ্বকাপ জয় করা। তবে বাঘা বাঘা খেলোয়াড়দেরও এই স্বপ্ন অধরা থেকে যায়। তবে এমনও অনেক খেলোয়াড় রয়েছেন যারা কি না বিশ্বকাপের কোনো ম্যাচ না খেলে অর্থাৎ সাইড বেঞ্চে থেকেই শিরোপার স্বাদ পেয়েছেন। এ তালিকায় রয়েছে ১০১ ভাগ্যবান। এই ১০১ জনের মধ্যে রয়েছেন ৩৩ গোলকিপার, ৩২ ডিফেন্ডার, ১৮ মিডফিল্ডার ও ১৮ স্ট্রাইকার।

বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলেও শিরোপা হাতে নেওয়ার তালিকায় রয়েছে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। ১৯৯৪ সালের বিশ্বকাপে ব্রাজিল দলে থাকলেও একটি ম্যাচও খেলেননি তিনি। সেইবার বিশ্বকাপের শিরোপা নিয়েছিল ব্রাজিল।

২০১০ সালের বিশ্বকাপে স্পেনের দলে ছিলেন গোলকিপার পেপে রেইনা ও ভিক্টর ভ্লাডস। তবে ইকার ক্যাসিয়াসের নৈপুণ্যে সাইড বেঞ্চেই জায়গা হয় এই দুই গোলকিপারের। এ ছাড়া ডিফেন্ডার রাহুল আলবিওলও দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। সেই বছরেই প্রথমবারের মতো কাপ জিতেছিল স্পেন।

ইতালির সাবেক গোলকিপার গুইডো মাসেত্তি। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালির বিশ্বকাপ দলে ছিলেন রোমার হয়ে খেলা এই গোলকিপার। তবে দুই বিশ্বকাপে সাইড বেঞ্চেই কাটাতে হয় তাঁকে। তবে না খেলেও দুবার বিশ্বকাপ জয়ী খেলোয়াড় হন মাসেত্তি।

মাসেত্তির মতো একই ঘটনা ঘটেছে ব্রাজিলের কিংবদন্তি কার্লোস হোসে কাস্টিলহোর সঙ্গে। ১৯৫৮ ও ১৯৬২ সালেও বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এই দলে ছিলেন ব্রাজিলের এই খেলোয়াড়। তবে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি।

কার্লোস হোসে কাস্টিলহোর মতো একই ঘটনার সাক্ষী হয়েছেন ব্রাজিলের আরেক খেলোয়াড় জোস মারচিয়া। ৫৮-৬২ বিশ্বকাপ দলে থাকলেও মাঠে নামতে পারেননি তিনি।

এবারের বিশ্বকাপে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। ফাইনালে উঠার আগ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি খেলিয়েছেন ২৪ খেলোয়াড়কে। অন্যদিকে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম খেলিয়েছেন ২৬ খেলোয়াড়কে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দলে রয়েছেন জেরোনিমো রুলি। তবে কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তার। একই অবস্থায় রয়েছে ফ্রান্সের আলফোনসো আরিওলা ও করিম বেনজেমার। বিশ্বকাপের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল না খেলতে পারলে ও শিরোপা জিতলে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার এই খেলোয়াড়রাও এক মিনিটও না খেলে বিশ্বকাপ জেতার তালিকায় চলে যাবে।

সূত্র: মার্কা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu