1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিমেন্ট শিল্পের সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ দাবি

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ সময় দর্শন

সিমেন্ট শিল্পে নানামুখী সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ দাবি করেছে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাক্চার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

তারা বলেন, আন্তর্জাতিক বাজারে কাচাঁমালের দাম কমলেও ডলার সংকটে আমদানি করতে না পারায় এবং শুল্কায়নের হার বাড়ানোর কারণে সিমেন্টের দাম কমানো যাচ্ছে না। এছাড়া জ্বালানি সংকট, অসমন্বয়যোগ্য অগ্রিম কর, পরিবহন ভাড়াসহ নানামুখী সমস্যায় ভুগছে সিমেন্ট খাত।

অবকাঠামোগত উন্নয়নের অন্যতম প্রধান উপকরণ হিসেবে সিমেন্টকে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে বিবেচনা করার দাবি জানান শিল্প মালিকরা। সরকারের যথাযথ পদক্ষেপের মাধ্যমেই সিমেন্ট শিল্পে সমস্যার সামাধান চান তারা।

বর্তমানে দেশে প্রায় ৩৫টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান সিমেন্ট উৎপাদনের সঙ্গে জড়িত জানিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সিমেন্ট উৎপাদনের জন্য প্রধান কাঁচামালগুলো বিদেশ থেকে আনা হয়। সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোনের ওপর আকস্মিক ৩০ শতাংশ সম্পূরক শুল্ক ও ৩ শতাংশ অগ্রিম আয়করের সঙ্গে আরও  ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। পাশাপাশি লাইমস্টোন আমদানিতে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম কর বিদ্যমান রয়েছে। লাইমস্টোনের ওপর আকস্মিক সম্পূরক শুল্ক ধার্যের কারণে এ খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu