Dhaka 5:11 am, Wednesday, 6 May 2026

বিশ্বকাপের সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা

আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জিতেছে তিন যুগ আগে ১৯৮৬ সালে। এরপর আরও দুটি ফাইনাল খেললেও বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া হয়নি ল্যাটিন আমেরিকার দলটির। বহুবছর পর কাতারে আবারো সে পথে পা বাড়িয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শিরোপা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে লিওনেল মেসির দল।

আসরের ফাইনাল নিশ্চিত করতে আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। ম্যাচে নামার আগে সেমিফাইনালের পরিসংখ্যান কথা বলছে মেসিদের পক্ষেই।

কাতার বিশ্বকাপের আগে এখন পর্যন্ত চারবার সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যেখানে একবারও হারের মুখ দেখতে হয়নি তাদের। বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর ১৯৩০ সালে সেমিফাইনালে খেলে আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে। মাঝে ১৯৭৮ বিশ্বকাপে শিরোপা জিতলেও সেবার ফরম্যাটটি ছিল ভিন্ন রকমের।

আর্জেন্টিনায় হওয়া ১৯৭৮ বিশ্বকাপে প্রথমে ১৬টা দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলে। সেই চার গ্রুপের আট দল আবার দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়। এই দুই গ্রুপের সেরা দুই দল খেলেছে ফাইনাল। যেখানে জয় তুলে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা।

১৯৩০ বিশ্বকাপে শুরুর আসরেই ফাইনাল খেলে আর্জেন্টিনা। সেবার ফাইনালে ওঠতে যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা। তবে শেষটা রাঙাতে পারেনি আলবিসেলেস্তেরা। ফাইনাল জিতে বিশ্বকাপের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় উরুগুয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বিশ্বকাপের সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা

আপডেটের সময় : 04:49:39 pm, Sunday, 11 December 2022