1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাতারে ট্রফি হাতে ইতিহাস গড়ার অপেক্ষায় দীপিকা

অনলাই ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দর্শন

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতানোর কথা ছিল বলিউডের আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহির। তবে শেষ পর্যন্ত দেখা যায়নি তাকে। নতুন খবর কাতার বিশ্বকাপ ফাইনালের আগে ট্রফি উন্মোচন করবেন বলিউডের তারকা অভিনেত্রী দীপিকা পাডুকোন। ভারতীয় একাধিক গণমাধ্যমে বলা হয়েছে এমনটিই।

অভিনয়ে বিশ্বজোড়া খ্যাতি কুড়িয়েছেন দীপিকা। আন্তর্জাতিক কান ফেস্টিভালের নিয়মিত মুখ তিনি। তবে এবার ইতিহাস গড়ার পথে তিনি। মুসলিম প্রধান দেশ কাতারে প্রথম নারী হিসেবে ইতিহাস গড়ার কথা তার। কাতার বিশ্বকাপের আগে ফাইনালে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন ৩৬ বছর বয়সী এই তারকা অভিনেত্রী।

সাধারণত কিংবদন্তি ফুটবলাররাই বিশ্বকাপ ট্রফি উন্মোচন করে থাকেন। তবে এবার সেই প্রথা ভেঙে ট্রফি উন্মোচনের কথা রয়েছে একজন তারকা অভিনেত্রীর। ভারতীয় গণমাধ্যমের খবর বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন। যদিও এ বিষয়ে ফিফা বা দীপিকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি এখন পর্যন্ত।

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে দেখা যাবে দীপিকাকে। সেখানেই অনেক কাঙ্ক্ষিত সেই সোনার ট্রফিটি উন্মোচন করবেন তিনি। এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা। জুরি বোর্ডের সদস্য ছিলেন। ফের বৈশ্বিক মঞ্চে আলো ছড়াবেন বাজিরাও মাস্তানির এই নায়িকা।

এর আগে এবারের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে প্রথম ভারতীয় তারকা হিসেবে পারফর্ম করার কথা ছিল নোরা ফাতেহির। যদিও বলিউডের এই সুন্দরীকে নাচতে দেখা যায়নি সেই অনুষ্ঠানে। পরে ফিফা ফ্যান জোনে নেচে নজর কাড়েন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu