1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জয়ের সুন্দর ভবিষ্যতের জন্য সবরকম পরামর্শ আমি দিয়েছি: বুবলী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ সময় দর্শন

ঢালিউডের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বের সূত্রপাত শাকিব খানকে ঘিরে। অপুকেই প্রথম বিয়ে করেছিলেন শাকিব খান। বনিবনা না হওয়ায় অবশেষে তাদের ডিভোর্স হয়। এরপর গোপনে শাকিব-বুবলীর প্রেম, বিয়ে, সন্তানের খবর প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বরে।

এরপর থেকে দুই নায়িকার দ্বন্দ্ব যেন আরও বাড়তে থাকে। তাদের ঝগড়াটা ভেতর ভেতর থাকলেও এবার ‘ডায়মন্ডের নাকফুল’ ইস্যুতে তা প্রকাশ্যে এলো।

অপু-শাকিব-বুবলী এই তিনজনকে ঘিরে ত্রিমুখী আলোচনায় সরব সিনেপাড়া। কথা ছিল, সংবাদ সম্মেলনে সব কিছু তুলে ধরবেন নায়িকা বুবলী। কিন্তু সংবাদ সম্মেলন না করে গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দীর্ঘ এক ভিডিওতে শাকিব খানের সঙ্গে তার নিজের এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে কথা বলেন। সেইসঙ্গে অপু বিশ্বাস-শাকিব খানের সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে নিয়ে আসা নিয়েও খোলামেলা কথা বলেন।

শাকিব-অপুর সন্তান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি কেন প্রকাশ্যে আনেন বুবলী? এ নিয়েও রয়েছে অনেক প্রশ্ন, বিতর্ক।

বিষয়টি নিয়ে ভিডিও বার্তায় বুবলী জানান, ‘অনেকের এই প্রশ্ন আছে যে, আমি কেন হঠাৎ করে জয়ের (শাকিব-অপুর ছেলে) জন্মদিনে আমার বেবি বাম্পের ছবি দিলাম। দেখুন, জয়ের ব্যাপারে আমি আমার স্বামী শাকিব খানকে কতটা পজিটিভলি দেখতে বলি, এটা উনি জানেন এবং ওনার আশেপাশে যারা কাছের মানুষ আছেন, তারা জানেন। বিষয়গুলো আমি কখনও সামনে আনতে চাইনি। কিন্তু অনেকেই খুব বিরক্ত হচ্ছেন যে, আমি কেন এসব নিয়ে রেসপন্স করি না। অনেকের সম্মানের কথা ভেবে আমি আজকেও অনেক কিছু বলছি না। জয়কে আমি কতটা সাপোর্ট করি, এটা শাকিব খান খুব ভালো করেই জানেন। ওর সুন্দর একটা ভবিষ্যতের জন্য সবরকম পরামর্শ আমি দিয়েছি। আমার বেবি বাম্পের ছবি ওর জন্মদিনে পোস্ট করেছি, বিষয়টা এভাবে ভেবে করিনি আমি। যতদূর জানি, জয় এবার ছয় বছরে পড়েছে। তো এর আগে অনেকগুলো বছর গেছে, আমি তো কোনো জন্মদিনে এমনটা করিনি। সবসময় ওর জন্য ভালোবাসা, দোয়া দিয়ে এসেছি। আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট থাকতে পারে। আমি তো শুধু বেবি বাম্পের ছবি দিয়েছি। কাউকে দোষারোপ করেও তো কিছু বলিনি। শুধু নিজের আবেগের জায়গা থেকে একটা বিষয় শেয়ার করেছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu