1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চট্টগ্রামে পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না অর্ধেকের বেশি জিপিএ-৫ ধারী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এসএসসিতে এবার পাসের হার ৮৭ দশমিক ৫৩। এ প্লাস পেয়েছেন ১৮ হাজার ৬৬৪ জন।  সর্বোচ্চ রেজাল্ট করেও পছন্দের কলেজে ভর্তি হতে পারবেন না অনেক শিক্ষার্থী। কেননা, প্রথম ক্যাটাগরির কলেজে আসন রয়েছে মাত্র ৯ হাজার।

এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে শিক্ষার্থী-অভিভাবকদের কপালে।

তবে শিক্ষাবিদরা বলছেন, ব্র্যান্ডিংয়ে নজর না দিয়ে সন্তানদের পড়াশোনায় নজর দেয়া উচিত।

শিক্ষাবোর্ড বলছে, এইচএসসিতে ভর্তিতে কোনও আসন সংকট নেই।  তবে পরিবেশ, শিক্ষকদের দক্ষতা ও ফলাফল বিবেচনায় মহানগরীতে প্রথম ক্যাটাগরির কলেজে আসন আছে মাত্র ৯ হাজার। যেখানে জিপিএ-৫ প্রাপ্তদের অর্ধেক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পাবে না।

শিক্ষাবিদরা বলছেন, ভালো কলেজে ভর্তি হলেও শিক্ষার্থীদের আলাদা টিউশন নিতে হয়। সুতরাং অভিভাবকদের কলেজের ব্রান্ডিংয়ে নজর না দিয়ে সন্তানের পড়াশুনা ও সুবিধা অসুবিধায় নজর দেয়া উচিত। আর কলেজে কর্তৃপক্ষকেও নজর দিতে হবে  শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ নিশ্চিতে।

চট্টগ্রাম বোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৪৮ হাজার ৫৪০ জন। পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu