1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২, আটক ৯

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৩৩ সময় দর্শন
নাটোরে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২, আটক ৯

নাটোরের সিংড়া উপজেলার বেড়াবাড়ি গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০১৬ সালে বেড়াবাড়ি গ্রামে রেজাউল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। হত্যা মামলার আসামিরা বাদী পরিবারকে মামলা তুলে নিতে ও সাক্ষী না দিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় প্রায়ই দু-পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিত। সম্প্রতি স্থানীয় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি আরও জোরালো হয়। শুক্রবার (২ ‍ডিসেম্বর) মসজিদের কমিটি গঠন হওয়ার কথা থাকলেও দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে তা সম্ভব হয়নি। কমিটি গঠন বিলম্বিত হওয়ার জন্য এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে।

এর পরিপ্রেক্ষিতে শনিবার ভোরে হত্যা মামলার ৩ নম্বর আসামি সাইফুলের নেতৃত্বে নিহতের বাড়িতে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় মোজাম্মেল, লাকী বেগম ও শিরিনা বেগমকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এ ছাড়া দুই পক্ষের সংঘর্ষে শামীম প্রামাণিক, মনসুর রহমান, আলী আজগর, আঃ মান্নান, সাইদুর, সবুজ, শুভ, আব্দুর রউফ, দীপন, জামাল, বাবু সরকার, আমিরুল তালুকদার গুলিবিদ্ধ হন। কয়েক ঘণ্টা এভাবে থেমে থেমে সংঘর্ষ চলে। পরে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

নিহত রেজাউলের স্ত্রী মনিরা বেগম জানান, শনিবার সকালে সাইফুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষরা।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, বেড়াবাড়ি গ্রামে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘ দিনের। আমরা বারবার চেষ্টা করেও বিষয়টির সমাধান করতে পারিনি। এলাকায় শান্তি ফেরাতে প্রশাসন যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা উভয়পক্ষের ৯ জনকে আটক করেছি। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu