1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাটোরে পরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে নাটোরে চলছে পরিবহন ধর্মঘট। জেলা থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে গত ২৬ নভেম্বর সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবি না মানলে আজ ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ।

সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় সকাল থেকেই কর্মবিরতি শুরু করে বাস শ্রমিকরা। নাটোর থেকে বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

 

জরুরী প্রয়োজনে বিকল্প যানে গন্তব্যে যেতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে করে ক্ষোভ জানান তারা। পরিবহন সংশ্লিষ্টরা দাবি আদায়ে ধর্মঘটের কথা বললেও ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি অভিযোগ করে বলেন, আগামী ৩ ডিসেম্বরের গণসমাবেশ বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিভাগে তারা সরকারের চাপে এই ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটকে উপেক্ষা করেই নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করবে। কোন বাধা গণসমাবেশকে আটকাতে পারবে না।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu