1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সবকিছুর ফয়সালা হবে রাজপথে : গয়েশ্বর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

যারা খেলার নিয়ম কানুন জানেন না তাদের সঙ্গে বিএনপি খেলবে না। তাই আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো খেলা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন,সবকিছুর ফয়সালা হবে রাজপথে। যেদিন দেশে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন হবে, দিনের ভোট দিনে হবে, সেদিনই বিএনপি খেলবে।

সেই খেলায় ব্যারিষ্টার জায়মা রহমানের কাছেও শেখ হাসিনা জামানত হারাবেন।

বুধবার দুপুরে বরিশালে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর রায় আরও বলেন, ভোটের পর আপনারা যদি দেশে শান্তিতে থাকতে চান তাহলে পাঁচার করা হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রভান্ডারে ফিরিয়ে দিন। খালেদা জিয়ার প্রতি যে অন্যায়-অবিচার করেছেন সেজন্য বাসায় গিয়ে তার পা ধরে মাফ চান।

দেশব্যাপী মিথ্যা ও গায়েবী মামলা দায়ের এবং গ্রেপ্তারের প্রতিবাদে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার অর্থ উপদেষ্টা হিসেবে যে দরবেশ নিয়োগ করেছেন- তিনি সাচ্চা পাকিস্তানী দরবেশ। আমরা এই দরবেশ তাড়িয়ে দেশ বাঁচানোর জন্য লড়াই করছি। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বসে থাকার জন্য সমাবেশ করবে না বিএনপি। মুক্তির লড়াইয়ে চূড়ান্ত বিজয়ের জন্য রাজধানী দখল করতে হয়। মানুষ একদিন নিজেদের প্রয়োজনেই ঢাকায় উঠে যাবেন। এ জন্য কোনো দিন-তারিখের প্রয়োজন হবে না।

সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমতউল্লাহ, ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান, এবায়েদুল হক চাঁন ও মেজবাহউদ্দিন ফরহাদ, বরিশাল জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, উত্তর জেলা আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হয়দার বাবুল প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu