1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্যাংকে কোনো টাকা নেই, এটা মিথ্যা কথা : প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা তিনটার দিকে যশোরে শামস্-উল হুদা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেকে রির্জাভ নিয়ে কথা বলেন। কিন্তু দেশে রির্জাভের কোনো সংকট নেই। অনেকে আবার বলেন, ব্যাংকে টাকা নেই। কেউ কেউ ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে রাখছেন।

বাড়িতে রাখলে তো চুরি হয়ে যাবে। ব্যাংকে টাকার কোনো সমস্য নেই। গুজবে কান দেবেন না। দেশের অর্থনীতি স্থীতিশীল আছে। ’

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশ হিমশিম খেলেও বাংলাদেশের অর্থনীতি এখনও অনেক শক্তিশালী।

বিএনপি জামায়াত কী দিয়েছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, ‘দিয়েছে অস্ত্র, দিয়েছে খুন। এই যশোরে শামসুর রহমান, মুকুলকে হত্যা করা হয়েছে। খুলনায় মঞ্জুরুল ইমাম, মানিক শাহ, বালু, সাংবাদিকদের একে একে হত্যা করা হয়েছে। শুধু রক্ত আর হত্যা ছাড়া বিএনপি তো আর কিছু দিতে পারেনি দেশের মানুষকে! নিজেরা লুটপাট করেছে। নিজেরা মানুষের অর্থ পাচার করেছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের উদরপূর্তি করেছে। ’

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শুধু স্টেডিয়ামের সভাস্থলই না; যশোর শহর জনসমুদ্রে পরিণত হয়েছিলো। এর আগে বেলা ১২টার দিকে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।  জনসভার সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে জনসভা শুরু হয়।

দলীয় সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় ব্যানারে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর এটিই প্রথম জনসভা। তার আগমন ঘিরে গোটা যশোরে এখন নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu