1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আপনারা সুযোগ দিলে আগামী দিনেও দেশের উন্নয়ন করব: শেখ হাসিনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

যখনই ক্ষমতায় এসেছেন তখনই দেশের উন্নয়নে কাজ করেছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় এ মন্তব করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিগত দিনেও দেশের উন্নয়ন করেছি, আপনারা সুযোগ দিলে আগামী দিনেও উন্নয়ন করব। কাজেই প্রতিশ্রুতি দেন, আবারও নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন।

যশোরে জনসভা করতে পেরে খুশি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই যশোরে আমার নাড়ির টান আছে। এই মাটিতে আমার নানা শেখ জহুরুল হক শুয়ে আছেন। তিনি যশোরে চাকরি করতেন। আমার মায়ের বয়স যখন তিন বছর তখন তিনি মারা যান। তখন যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল, ফলে এখানে আসতে পারিনি। তাই আমার নানাকে এখানে দাফন করা হয়েছে। এখানে আমার নানার স্মরণে আইটি পার্ক করা হবে। ’

যশোরের শামস-উল হুদা স্টেডিয়াম সংস্কার করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্টেডিয়াম সংস্কার করার জন্য যা যা দরকার সরকার তা করবে। সঙ্গে আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দেবেন, আমাদের জয়যুক্ত করবেন। তখন আপনারা যা চাইবেন, আমি তার চেয়ে বেশি দেব। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu