1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিক্ষার উন্নয়নে অবকাঠামো ভবন নির্মাণ, আগামী বাংলাদেশকে জাগ্রত করবে এস এম শাহজাদা এমপি

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার প্রারম্ভে আমাদের দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও তার অবকাঠামো উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দেশের দুর্গম
এলাকায় আধুনিক স্কুল ভবন নির্মাণ করে, আগামী বাংলাদেশকে, বাঙালি জাতিকে জাগ্রত করবে। পটুয়াখালী জেলার, সমুদ্র উপকূলীয় গলাচিপা উপজেলার দুর্গম গোলখালী ইউনিয়নের পূর্ব নলুয়াবাগী সরকারি প্রাথমিক স্কুলের নব নির্মিত, ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য ও গলাচিপা- দশমিনা পটুয়াখালী( ৩) আসনের শিক্ষা বান্ধব
উন্নয়নের রূপকার এস এম শাহজাদা এ কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর(এলজিইডি) বাস্তবায়নে ও প্রাথমিক
ও গণশিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায়, বুধবার একই ইউনিয়নে দুইটি স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন, উপজেলা সুদক্ষ শিক্ষা অনুরাগী উপজেলা চেয়ারম্যান মোঃ সাহিন শাহ।

আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান,আওয়ামীলীগ নেতা রেজাউল করিম হাওলাদার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার মোঃ মীর রেজাউল ইসলাম, অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন ,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গোলখালী ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ কাওসার তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা ইসরাত হোসাইন আব্বাস সহ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ,সম্পাদক সহ স্কুল
কমিটি, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশ নেয় ।নবনির্বাচিত স্কুল ভবন পেয়ে শিশুরা এতটা আনন্দিত হয়েছে যার ফলে,
শিক্ষার পরিবেশ সুন্দর হবে বলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন আহমেদ পারভেজ বলেন। সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সালাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu