1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে প্রস্তুত ক্রোয়েশিয়া

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

দিনের প্রথম ম্যাচে আজ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। যেখানে জয় ভিন্ন কিছু ভাবছে না ক্রোয়েশিয়া। তবে বিশ্বকাপে চমক দিতে প্রস্তুত মরক্কোও।

এর আগে সবশেষ ২০১৮ বিশ্বকাপে মদ্রিচের নেতৃত্বে রানার-আপ হয়েছিল ক্রোয়েশিয়া। ফাইনালে সুপার-ট্যালেন্ট ফ্রান্স দলের কাছে হেরেছিল তারা। তবে সেই দলের অনেকেই আছেন কাতার বিশ্বকাপ দলেও। সেই সাথে স্কোয়াডে যোগ হয়েছে বেশ কিছু তরুণের। যারা ম্যাচ পার্থক্য গড়ে দিতে পারেন। দলকে নিয়ে যেতে পারেন সর্বোচ্চ স্থানে। সেই লক্ষ্যেই বিশ্বকাপ মিশনে আজ মাঠে নামবে ক্রোয়েশিয়া।

লুকা মদ্রিচের পাসিং ক্ষমতার সাথে ইভান পেরিসিকের রানিং ক্ষমতা সাহস যোগায় ক্রোয়েশিয়াকে। ক্রোয়েশিয়ার দলে সত্যিকারের বিশ্বমানের স্ট্রাইকার না থাকলেও দল হয়ে লড়াই করতে জানে তারা। যা বড় মঞ্চে পার্থক্য গড়ে দিতে যথেষ্ট। নকআউট পর্যায়ে পৌঁছানোর জন্য মরিয়া হয়েই চেষ্টা চালাবে তারা। ফলে মরক্কোর বিপক্ষে ফেভারিট হিসেবেই নামছে ক্রোয়েশিয়া।

অপর দিকে সেনেগালের পর এই বছর টুর্নামেন্টে আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাঙ্কিং দারি দল মরক্কো। তাদের স্কোয়াডে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। হাকিমি ও জিয়েচের মতো মানসম্পন্ন খেলোয়াড়রা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাছাইপর্বে তারা আটটি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচ জিতেছে। এবার টানা দ্বিতীয়বার ও ষষ্ঠবারের মতো বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। এখন পর্যন্ত একবারই ১৯৮৬ সালে গ্রুপ স্টেজ অতিক্রম করেছে মরক্কো। বিশ্বকাপের শুরু ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে সে পথে পা বাড়াতে চাইবে তারাও। তবে তার জন্য দিতে হবে কঠিন পরীক্ষা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu