1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশে এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন নোরা ফাতেহি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

গত ১৮ নভেম্বর বাংলাদেশে এসেছিলেন বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। রাত ৯টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন নোরা। নোরা নোরা বলে চিৎকার শুরু করেন হলভর্তি ভক্ত।

এ সময় তাদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন তিনি। ভক্তরা আশা করেছিলেন নেচে-গেয়ে মঞ্চ মাতাবেন নোরা।

কিন্তু নাচেননি নোরা। তাকে ঘিরে নেচেছেন একদল ড্যান্সার। সেই গানে হালকা হাত-পা নেড়ে তাল মিলিয়েছেন।

এসময় ভক্তদের উদ্দেশে নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বাংলাদেশে আমি বারবার আসতে চাই। ‘

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। সেখানে নানা অজানা তথ্য শেয়ার করেন তিনি।

ক্যারিয়ারের প্রথম ছবিতে বাংলাদেশে শুটিং করার সময় এক সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন তিনি বলে জানিয়েছেন।

নোরা বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে। পরে ওই সহ-অভিনেতা আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরিচালক এসে তা থামায়। ‘

যদিও কার সঙ্গে সেই ঝগড়া বেঁধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।

সূত্র: ইন্ডিয়া টিভি

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu