1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জানুয়ারি নাগাদ ডলার সংকট কেটে যাবে: গভর্নর

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

মার্কিন ডলারের চাহিদার তুলনায় জোগানের সংকট চলছে দীর্ঘদিন ধরে। তবে এই সংকট শেষ হওয়া নিয়ে সুখবর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। একইসঙ্গে আমদারিকারকদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে এ আশার বাণী ও হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, ‘জানুয়ারি নাগাদ ডলার সংকট কেটে যাবে। এলসি করতে কোনো বাঁধা নেই। তবে আমদানির ক্ষেত্রে মূল্য অতিরিক্ত দেখানো (ওভার ইনভয়েসিং) কিংবা মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং) হলে কোনো ছাড় নয়। ’

তিনি আরও বলেন, ‘অর্থপাচারের উদ্দেশে আমদানিতে ঋণপত্র খুলে ওভার এনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিংয়ের চেষ্টা করলে আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) গ্রাজুয়েশন বিদেশি বিনিয়োগ আর্কষণে দেশের ভাবমূর্তি অর্জনে সহায়তা করবে। পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীদেরও আস্থা বাড়াবে। তবে মনে রাখা দরকার, করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দাভাব রয়েছে। পাশাপাশি বৈশ্বিক চাপও রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতা রয়েছে। এতে করে ব্যবসায়ীদের খরচ বেড়েছে। একই সঙ্গে বিশ্ববাজারে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতাও কমিয়ে দিয়েছে। এ অবস্থায় টেকসই বাণিজ্য নিশ্চিতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মকৌশল নিতে হবে। বিদ্যমান যে ব্যবসা পরিবেশ তা দিয়ে আগামী চার বছরের মধ্যে উত্তরণ সম্ভব না। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu