1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বাস্থ্য অধিদপ্তরে বড় নিয়োগ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দর্শন

ফার্মাসিস্ট পদে স্বাস্থ্য অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে সর্বমোট ৬২৭ জন ফার্মাসিস্ট নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বুধবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদে ১১তম গ্রেড, ১২,৫০০-৩০,২৩০ বেতন স্কেলে মোট ৬২৭ জন নিয়োগ দেওয়া হবে। ১৬ ডিসেম্বর ২০২২ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা
কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা 
সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান/ প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন করা যাবে
ওয়েব সাইটের এই লিংকে ক্লিক করে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।  অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৭ নভেম্বর সকাল ১০ টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ ডিসেম্বর বিকেল ৫টা। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনপত্রের যথাস্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনের একটি কপি প্রিন্ট ও ডাউনলোড করে সংরক্ষণ করে করতে হবে।

আবেদন সাবমিট করার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএসের মাধ্যমে ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদের জন্য পরীক্ষার ফি বাবাদ ৩০০ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবাদ ৩৪ টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu