1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মাধ্যমিক বিদ্যালয়ে লটারিতে ভর্তি, কাল থেকে আবেদন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে।
সরকারি বিদ্যালয়

সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর।

চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

অন্যদিকে, সারা দেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট চলা বিদ্যালয়ের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দ বলে গণ্য হবে।

বেসরকারি বিদ্যালয়

ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে (https://gsa. teletalk.com.bd)আবেদন করা যাবে।

বেসরকারি বিদ্যালয়গুলোতেও ১৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি হবে আগামী ১৩ ডিসেম্বর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu