1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আগামী নির্বাচনে আ.লীগকে ভোট দিলে শতভাগ সেবা ডিজিটাল হবে: জয়

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৯৬ সময় দর্শন

দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশের শতভাগ মানুষের ব্যাংক হিসাব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘অর্ধেক সরকারি সেবা এখন ডিজিটালাইজ। আগামী কয়েক বছরের মধ্যে শতভাগ সেবাই ডিজিটাল হবে। ’

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তঃলেনদেন সেবা কার্যক্রম বিনিময়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেশের সব ব্যাংক, বিমা, মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে লেনদেন নির্বিঘ্ন করতে ইন্টার অপেরটেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ চালু করা হয়। দেশের আর্থিক খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ এবং ক্যাশলেস সোসাইটি গঠনের পদক্ষেপ হিসেবে এই কার্যক্রম নতুন মাইলফলক। প্রধানমন্ত্রীর সজীব ওয়াজেদ জয় এই কার্যক্রমের উদ্বোধন করেন।

জয় বলেন, ‘আগামীর বিশ্ব হবে ক্যাশলেস। বাংলাদেশ এই পথেই অগ্রসর হচ্ছে। ’ তিনি বলেন, ‘একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে ক্যাশলেস সোসাইটি গঠনে সরকার কাজ করছে। তারই ধারাবাহিকতায় চালু করা হলো এই নতুন প্ল্যাটফর্ম। ’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সব পরিকল্পনা ও ব্যবস্থাপনাই দেশের, এখানে কোনো বিদেশির অংশগ্রহণ নেই। ’আজ বিদেশি অনেক প্রতিষ্ঠানও বাংলাদেশের এই দ্রুত ডিজিটালাইজেশনের রূপকে অনুকরণ করছে বলেও জানা তিনি।

দেশের শতভাগ সরকারি সেবা ডিজিটালাইজড করতে আরও কিছু সময় লাগবে উল্লেখ করে আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচিত করারও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu