1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চাঁদাবাজি থেকে বাঁচতে পরিবহন শ্রমিক নেতাদের ১২ দফা দাবি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

পরিবহন শ্রমিকদের চাঁদাবাজ চক্রের হাত থেকে মুক্তি এবং তাদের নিরাপদ কর্মসংস্থানসহ সড়কে বিভিন্ন নৈরাজ্য বন্ধে ১২ দফা দাবি জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক নেতারা।

শনিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি করেন। দাবিগুলো হল- সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, প্রজ্ঞাপন অনুযায়ী মাসিক বেতন প্রদান ও ৮ কর্মঘণ্টা নির্ধারণ; পরিবহন শ্রমিকদের চিকিৎসা ভাতা এবং দুই ঈদ ও পূজায় উৎসব বোনাস প্রদান; পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজি ও হাইওয়ে সড়কে অহেতুক পুলিশের হয়রানি বন্ধ; যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মেয়াদোত্তীর্ণ সব ধরনের ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে তারা আরও দাবি করেন, বিআরটিএ থেকে পরিবহন চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটেস্ট প্রথা বাতিল ও পরিবহন শ্রমিকদের সহজ পদ্ধতিতে লাইসেন্স দিতে হবে; ঢাকায় যানজট নিরসনের লক্ষ্যে ফুলবাড়িয়া স্টপওভার অস্থায়ী পরিবহন টার্মিনালটি কেরাণীগঞ্জে স্থানান্তর করতে হবে; সড়ক পরিবহন শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ তহবিল বিল অবিলম্বে বাস্তবায়ন করতে হবে; নাইট কোচ যাত্রীদের ডাকাতির হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি পরিবহনের মালিকের মাধ্যমে দুই জন আনসার-পুলিশ নিয়োগ করতে হবে; মালিক সমিতি থেকে পরিবহন শ্রমিকদের জন্য প্রত্যেক টার্মিনালে বিশ্রামাগার স্থাপন করতে হবে; ঢাকা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা সব বাস ও নাইটকোচ কাউন্টার অবিলম্বে আন্তঃজেলা টার্মিনালে স্থানান্তর করাসহ বিভিন্ন এলাকায় অনুমোদন বিহীন ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে হবে।

এসময় পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ খোকন বলেন, পরিবহন শ্রমিকদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। অথচ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পরিবহন শ্রমিকদের লাভের পক্ষে না গিয়ে শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নকে নস্যাৎ করার চেষ্টা করছে। তারা মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান করে শ্রমিকদের ভুল বুঝিয়ে সরকারবিরোধী গুজব ছড়াচ্ছে। আমাদের দাবি হল শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও সড়কে চাঁদাবাজি বন্ধসহ ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu