1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অপার সৌন্দর্যে মোহময় রামনাবাদ নদী

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৬৭ সময় দর্শন

মেঘমুক্ত নীল আকাশের নিচে অপার সৌন্দর্যে মোহময় রূপ নিয়েছে বৃহত্তর পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঐতিহ্যের রামনাবাদ নদী। সবুজ তীর্ণলতায় আবৃত সুদীর্ঘ পলিমাটির নদী সৈকত নজর কাড়ছে ভ্রমণ পিপাসুদের। অপরূপ মাধুর্য আর নৈসর্গিকতায় যৌবন ফিরে পেয়েছে নদীটি। প্রকৃতি যেন বিলিয়ে দিয়েছে অফুরন্ত সম্ভাবনা আর অপরূপ সৌন্দর্য। সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ নদীটি দর্শনার্থীদের মুগ্ধ করে চলছে অনবরত। নদীতে পাওয়া বিভিন্ন ধরনের মাছ আর ফসলের মৌসুমে নদীতে থাকা পানি কৃষিকাজে কৃষকদের চাহিদা পূরণ করছে। রামনাবাদ নদী দেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার একটি নদী।

নদীটির দৈর্ঘ্য ২৮ কিলোমিটার, গড় প্রস্থ ১৮৪০ মিটার এবং নদীটির ধরন এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক রাবনাবাদ নদীর পরিচিতি নম্বর ৮২। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে উপকূলীয় রাঙ্গাবালী অতিক্রম করে এ নদী প্রবাহিত হয়েছে গলাচিপার উপর দিয়ে। রামনাবাদ নদীর নামকরণ নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। তবে রামণ সাধু নামে এক ব্যক্তির নদীর পাড়ে বাঁধ নির্মাণ করে শুষ্ক মৌসুমের জন্য জলাধার নির্মাণ করা থেকেই নাকি এ নদীর নাম হয়েছে রামনাবাদ।

শীতের শুরুতেই প্রতিদিন নদীর সৌন্দর্য দেখতে ছুটে আসছেন যান্ত্রিক শহরে থাকা মানুষ। দলবেঁধে অনেকে নৌকাযোগে দূর-দূরান্ত ছুটে যায়। অনেকে নদীর বুকেই করছে বনভোজনের আয়জন। রাতের শীতল বাতাস, নদীর গর্জন পথচারীদের উদ্বেলিত করছে প্রতিনিয়ত। সম্ভাবনা আর অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিলেও দখলদারদের নদীর পাড় দখল ও মাটি কেটে নেয়ার দৃশ্য লক্ষণীয়। এছাড়া বিভিন্ন স্থানে দূষিত বর্জ্য ও আবর্জনা ফেলে বিষাক্ত করে তোলা হচ্ছে নদীটিকে। অপার সম্ভাবনার রামনাবাদ নদীকে দখলমুক্ত করে খনন করে দর্শনীয় করতে স্থাণীয়রা একাধিকবার দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি।

২০১৯ সালে পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীর দুই তীর পরিদর্শনে এসে খনন ও উচ্ছেদ অভিযান শুরুর ঘোষণা দিলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বর্তমান সরকারের আন্তরিকতা ও তৎপরতায় রামনাবাদের নাব্য ও জৌলুস ফিরে আসার বিষয়ে আশার আলো দেখছেন এলাকার কৃষক, ব্যবসায়ী ও স্থানীয়রা।

বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে নদীটির নাব্য ফিরিয়ে আনা ও নদীর দুই তীরকে দৃষ্টিনন্দিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণের সর্বাত্মক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী। এ ব্যাপারে গলাচিপা-দশমিনা আসনের সাংসদ এস. এম. শাহজাদা রামনবাদের জৌলুস ফিরে আনার প্রত্যাশা ব্যক্ত করে জানান, নির্বিঘ্ন নৌ-চলাচলের মাধ্যমে এলাকাবাসী ও কৃষকরা যাতে নদীটির সুফল ভোগ করতে পারে এজন্য শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন জানান, দূর দূরন্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের নজর কাড়তে নদীটির সৌন্দর্য বৃদ্ধি এবং নাব্য সংকট রোধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিপাত একান্ত প্রয়োজন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu