1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ২৩ হাজার ৬৩৬ জন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

বসুন্ধরা গ্রুপের একটি সেবামূলক প্রতিষ্ঠান ‌‘বসুন্ধরা ফাউন্ডেশন’। এটি সুদ ও সার্ভিস চার্জ মুক্ত একটি ক্ষুদ্র ঋণ প্রকল্প যার কার্যক্রম শুরু হয় ২০০৫ সালের মে মাসে। ‘দেশ ও মানুষের কল্যাণে’-প্রতিপাদ্যকে ধারণ করে এগিয়ে চলা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মূলত এই বসুন্ধরা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।  

বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ২০০৫ সালের ১২ আগস্ট মাসে প্রথম বাঞ্ছারামপুর উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকদের মাঝে  ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়।

বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার সীমানা অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার দরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকদের মাঝে এই ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। এজন্য উপকারভোগী দরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকদের নিকট হতে কোন প্রকার আমানত বা সঞ্চয় গ্রহণ করা হয় না।

বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ১১৮টি গ্রামের মধ্যে ৮৩টি গ্রাম, নবীনগর উপজেলার ১টি গ্রাম এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ৮টি গ্রামে ঋণ কার্যক্রম চালু আছে। পর্যায়ক্রমে প্রতিটি গ্রামের দরিদ্র ও সুবিধা বঞ্চিত লোকদের নিকট এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে।

বসুন্ধরা ফাউন্ডেশনের বর্তমান মূলধন ২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা যা ঘূর্ণায়মানভাবে পরিচালিত হয়ে আসছে। এ পদ্ধতিতে ২০০৫ সালের ১২ আগস্ট থেকে আজ মঙ্গলবার (৮ নভেম্বর) পর্যন্ত ৬৩টি ঋণ বিতরণ অনুষ্ঠানের মাধমে সর্বমোট ২৩ হাজার ৬৩৬ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিত লোকের মাঝে মোট ২০ কোটি ১১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। ঋণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন ও দৈনিক কালের কাণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী  ।

বসুন্ধরা ফাউন্ডেশন ঘূর্ণায়মান পদ্ধতিতে ২০০৫ সালের ১২ আগস্ট থেকে আজ মঙ্গলবার (৮ নভেম্বর) পর্যন্ত মোট ১৭ কোটি ৮৪ লাখ ৪৭ হাজার ৮৫০ টাকা ঋণ আদায় করা হয়েছে। সে হিসেবে ২ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মাঠে অবশিষ্ট  রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পরলেও বসুন্ধরা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান ‘বসুন্ধরা ফাউন্ডেশন’ সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বসুন্ধরা ফাউন্ডেশন মনে করে, এই ক্ষুদ্র ঋণ প্রকল্প দেশ ও জনগণের উন্নয়নমুখী প্রকল্প যা বাংলাদেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu