1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মুদ্রণ ত্রুটির কারণে কারিগরি বোর্ডের প্রথম পরীক্ষা স্থগিত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ (নতুন ও পুরোনো পাঠ্যসূচি)–এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার বিকেলে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে পরীক্ষাটির পরবর্তী সময় এখনও জানানো হয়নি।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে অনিবার্য কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তবে পরে এ বিষয়ে জানতে চাইলে প্রশ্নপত্রে মুদ্রণ ত্রুটির বিষয় সম্পর্কে জানানো হয় কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। এছাড়াও স্থগিত বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় জানানো হবে বলে জানানো হয় বোর্ডের পক্ষ থেকে।

প্রসঙ্গত আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাকি পরীক্ষাগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আজ দুপুর ২টায় যথারীতি পরীক্ষা শুরু হয়। ৪টায় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে এক ঘণ্টা পর বিকাল ৩টার দিকে পরীক্ষা স্থগিত করা হয়। প্রশ্নপত্র মুদ্রণে ত্রুটির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বোর্ডের একটি সূত্র জানায়।

আজ রবিবার (৬ নভেম্বর) সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ তিন হাজার ৪৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ছয় লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট দুই হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে ছাত্র ৫১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৮ জন। দুই হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ৪৪৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ২২ হাজার ৯৩১ জন। এর মধ্যে ছাত্র ৮৮ হাজার ৯১৮ জন এবং ছাত্রী ৩৪ হাজার ১৩ জন। কারিগরি বোর্ডের আওতায় মোট এক হাজার ৮৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu