1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আইএমএফ থেকে শর্ত দিয়ে ঋণ নেওয়ার প্রয়োজন নেই: এফবিসিসিআই

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

দেশের মর্যাদা ক্ষুণ্ন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশের ঋণ নেওয়ার দরকার নেই বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশ এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে নেই যে, আইএমএফ থেকে কোনো শর্তে ঋণ নিতে হবে। ’

শনিবার (৫ নভেম্বর) ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ইআরএফ এর সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান ঋণের সুদের হার বাড়ানোর বিরোধিতা করে তিনি বলেন, ‘ঋণের সুদের হার বৃদ্ধি উৎপাদন খরচ বাড়াবে এবং সেইসঙ্গে ভোক্তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা বিশ্বাস করে না যে, সুদের হার বাড়ানোর মাধ্যমে সব সমস্যার সমাধান হবে। ’ তবে তিনি ব্যাংকের সক্ষমতা বাড়ানোর পক্ষে।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘যখন সুদের হার কমানো হয়েছিল, তখন অনেক বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করে। ঋণের হার বাড়ানোর জন্য গবেষণা সংস্থাগুলোর বিভিন্ন এজেন্ডা রয়েছে। এ ক্ষেত্রে শিল্প প্রভাব থেকে বাঁচবে কিনা তা বিবেচনা করা দরকার। ’

নির্বাচনী বছরে অর্থ পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক যেহেতু বলেছে যে, তারা আমদানির আড়ালে ২০০ শতাংশ পর্যন্ত বাড়তি দামের প্রমাণ পেয়েছে, সেহেতু জড়িতদের আইনের আওতায় আনা উচিত। যদি তা না হয়, তবে শুধু জনপ্রিয়তার জন্য আপনাদের বড় বড় অভিযোগ তোলা বন্ধ করতে হবে। ’

জসিম উদ্দিন বলেন, ‘যারা চালান কারচুপি করে অর্থ পাচার করে তাদের ধরা উচিত এবং এফবিসিসিআই চায় সরকার এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক।

সম্ভাব্য আসন্ন দুর্ভিক্ষ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘দুর্ভিক্ষ হলে তা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে প্রভাব ফেলবে। ’ ‘আমাদের কঠোরতা বজায় রাখতে হবে। এর পাশাপাশি আমাদের কৃষি খাতে কাজ করতে হবে’, তিনি আরও যোগ করেন।

এফবিসিসিআই সভাপতি শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের ওপর জোর দেন এবং জাতির বৃহত্তর স্বার্থে গৃহস্থালির গ্যাস সরবরাহ কমানোর পক্ষে বলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu