1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গোপালগঞ্জে স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৩৭ সময় দর্শন

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়ার ইউনাইটেড একাডেমী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ১০-১২টি বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগামী ৩ নভেম্বর ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল (শনিবার) সাবেক ইউ.পি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিমুর লোকজন ইছাখালী এলাকায় ভোট চাইতে গেলে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে বর্তমান চেয়ারম্যান মারুফ রেজার লোকজন রাতের বেলায় খালিয়া গ্রামে ভোট চাইতে গেলে তাদেরকে ভোট চাইতে নিষেধ করে সেখান থেকে চলে যেতে বলা হয়।

 

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে সারা রাত। সকাল ৬টার দিকে বর্তমান চেয়ারম্যানের লোকজন খালিয়া গ্রামে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ও দোকানঘর ভাংচুর করে।

সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখানো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu