1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হ্যান্ডবল লিগেও বিদেশি রেফারি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১২৯ সময় দর্শন

ঘরোয়া ক্রীড়াঙ্গনে রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। তবে সে বিতর্ক পিছু ছাড়াতে এবার বিদেশি আম্পায়ার আনছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। তিন বছর পর আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিমিয়ার হ্যান্ডবল লিগ। এবারের লিগে ম্যাচ পরিচালনা করতে আসছেন দুই ভারতীয় রেফারি।

হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর জানিয়েছেন এ খবর।

চন্দন সিং ও ট্রেভর সিং নামের দুই রেফারির ১ নভেম্বরের আগেই ঢাকায় পৌছানোর কথা রয়েছে। তাদের আগমন নিয়ে আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘দুই জন ভারতীয় রেফারি আসবে। লিগের শুরু থেকেই তারা থাকবে। লিগে অনেক সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্লাবগুলো অসন্তোষ প্রকাশ করে। এজন্য এবার বিদেশি রেফারি আনা হচ্ছে। ’

গত দুই বছর করোনার কারণে হ্যান্ডবল লিগ আয়োজন করা সম্ভব হয়নি। এবার হচ্ছে, তবে সাত দিনের মধ্যেই শেষ হবে লিগ। জানা গেছে, দলগুলো দ্রুত সময়ের মধ্যে লিগ শেষ করতে চাওয়াতেই ফরম্যাটে পরিবর্তন আনা হয়েছে। লিগ কমিটির সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিগত সময়ে প্রতিটি দল একে অন্যের সঙ্গে খেলত। এবার ক্লাবগুলো খুব দ্রুত সময়ে লিগ শেষ করতে চেয়েছে। এজন্য এই পদ্ধতিতে খেলা। এটা শুধু এবারের জন্যই। ’

হ্যান্ডবল প্রিমিয়ার লিগে নিয়মিত দল কোয়ান্টাম ফাউন্ডেশন। তবে এবারের লিগে অংশ নিচ্ছে না। কোয়ান্টাম অংশ না নেয়ায় এবার রেলিগেশনও নেই। তারা না থাকায় অংশগ্রহণকারী ৯ দলকে দুই গ্রুপ করা হয়েছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

গ্রুপ-ক: আরামবাগ ক্রীড়া সংঘ, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, প্রাইম স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ ক্লাব ও জুরাইন জনতা ক্লাব।
গ্রুপ-খ: নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব,বাংলা ক্লাব, সূর্যোদয় ক্রীড়া চক্র, মেনজিস ক্রীড়া চক্র।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu