1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অপহরণের অভিযোগ স্ত্রীর, হোটেলে নাস্তা করছেন স্বামী!

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৪০ সময় দর্শন

নিখোঁজের ২০ দিন পর সজল কুমার রায় (৪৩) নামের এক কেমিক্যাল ব্যবসায়ীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ব্যবসায়ীকে ঢাকা থেকে ‘কিছু লোক’ তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন তার স্ত্রী। তবে উদ্ধারের পর ওই ব্যবসায়ী দাবি করেন, তিনি অপহৃত হননি, স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। চট্টগ্রামে বন্ধুর সাথে ঘুরছিলেন।

গতকাল মঙ্গলবার চট্টগ্রামে উদ্ধারের পর আজ তাকে ঢাকায় আনা হয়।

সজল একজন কেমিক্যাল ব্যবসায়ী। গত ৪ অক্টোবর মঙ্গলবার তার স্ত্রী থানায় অভিযোগ করেন, গত ৩ অক্টোবর সোমবার সজল ডাক্তার দেখাতে বাইরে গেলে কিছু লোক তাকে তুলে নিয়ে যায়। ব্যবসার বিরোধের জেরে তাকে তুলে নেওয়া হতে পারে বলে তিনি দাবি করেন।

অভিযোগ পাওয়ার পরই উত্তরা পশ্চিম থানার একটি টিম তাকে উদ্ধারে নামেন। প্রযুক্তির সহযোগিতায় গতকাল মঙ্গলবার তার অবস্থান চট্টগ্রামে নিশ্চিত হওয়া যায়। ঘূর্ণিঝড় সিত্রাং এর ঝুঁকি মাথায় নিয়েই সজলকে উদ্ধারে চট্টগ্রামে পৌঁছে পুলিশের একটি টিম। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়ে দেখা যায় ব্যবসায়ী সজল তার এক বন্ধুসহ সেখানে একটি হোটেলে পরটা-ভাজি খাচ্ছেন! তাকে কেউ অপহরণও করেনি! তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে নিজেই পালিয়ে গিয়ে অপহরণের নাটক সাজিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তিনি প্রথমে কিছুদিন গাজীপুর ছিলেন, এরপর মোহাম্মদপুরেও থাকেন কয়েকদিন। এরপর চট্টগ্রামে চলে আসেন। এখানে এক বন্ধুর সাথে ঘুরছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পাওনাদারের হাত থেকে রক্ষা পেতে সজল অপহরণের নাটক সাজিয়েছেন। তবে আমরা তাকে সুস্থভাবে পরিবারের কাছে হস্তান্তর করেছি। কোনো পাওনাদার যদি তার বিরুদ্ধে কোর্টে মামলা করেন, সেটা একান্তই পাওনাদারদের বিষয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu