1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় আ’লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময়

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৩২ সময় দর্শন
আসন্ন ১৭ই অক্টোবর-২২ পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে, চেয়ারম্যান পদপ্রার্থী ও শেখ হাসিনার মনোনীত এবং আনারস মার্কার জনপ্রিয় ত্যাগী নেতা সাবেক জেলা পরিষদ
চেয়ারম্যান জনাব, মো. খলিলুর রহমান এর সমর্থনে, জেলা নেতৃবৃন্দ বুধবার বেলা ১২টার দিকে গলাচিপা মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে, উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, ১২ টি ইউপি চেয়ারম্যান, ১টি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত ১৭২ জন প্রতিনিধিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জননেতা সুলতান আহমেদ, জেলা যুবলীগের সভাপতি এডভোকেট মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, পৌর মেয়র আহসানুল হক তুহিন, আওয়ামী লীগের সাবেক দুই সভাপতি হাজী শাহাজান মিয়া ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোহাম্মদ হারুন অর রশিদ, সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, আজিজুর রহমান বাবলু প্রমুখ ।
মত বিনিময় সভায় জেলা নেতৃবৃন্দ শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় তার মনোনীত, দলীয় প্রার্থীকে, আনারস মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারদের কাছে দাবি জানায়। সূত্রে জানা যায়, মতবিনিময় সভায়, সকল চেয়ারম্যান ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যা, সকলের প্রিয় মোহন ভাইকে, আনারস প্রতীকে জেলার মধ্য বেশি ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে অনেক ভোটারগণ মতামত প্রকাশ করেন।
ভোটারদের আনারস মার্কার প্রার্থী জননেতা মোহন ভাই বলেন, বিগত সময়ে বৃহত্তর গলাচিপার বিভিন্ন জনপদে, নানা উন্নয়ন কার্যক্রম করেছেন, আগামীতে নির্বাচিত হলে শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে, মানুষের সেবায় কাজ করার প্রতিশ্রুতি দেন । এছাড়া সাধারণ সদস্য পদে উপজেলা আওয়ামী লীগ নেতা ও দলের মনোনীত প্রার্থী মাইনুল ইসলাম রনো কে তালা মার্কায় ভোট প্রদানের অনুরোধ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu