1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৭১ সময় দর্শন

চলতি মাসের (অক্টোবর) মাঝামাঝিতে দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহের শেষে দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলের কোনো একটি স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘সিত্রাং’ এমনটি জানিয়ে সংবাদমাধ্যমকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন,  ‘সিত্রাং’ নামটি থাইল্যান্ডের দেওয়া।

তিনি বলেন, চলতি মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, একটি সিস্টেমে কয়েকটি ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১৭ অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে পরের দিন ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu