1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গাজীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৫৯ সময় দর্শন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মনির মিয়া (৩৭) নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) ওই পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মনির মিয়া ব্রাক্ষণবাড়ীয়ার সদর উপজেলায় দাতিয়ারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি শ্রীপুরের ঢাকা গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

মনিরের বড় ভাই মোজাম্মেল হক জানান, গত বৃহস্পতিবার বাথরুমে পড়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায় মনির। বাসাতেই তার চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে তার রুমমেটরা তাকে ঘুমন্ত অবস্থায় রেখে কাজে যায়। তারা কাজ থেকে ফিরে তাকে ঘুমিয়ে থাকতে দেখে। তখন তার রুমমেটরা ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা মনিরকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, মনির নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীর আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে জানানো হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, মনির হোসেনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu