1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারের অপরিকল্পিত প্রজেক্টগুলোর কারণে বিদ্যুৎ বিভ্রাট: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সরকারের দায়িত্বহীনতাই দায়ী। এর জন্য দায়ী সরকারের অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ করা, উন্নয়নের কথা বলা। কারণ, সরকারের কোথাও জবাবদিহিতা নেই।

সারাদেশে ব্ল্যাক আউটের বিষয়ে বুধবার (৫ অক্টোবর) রাজধানীর আসাদগেটে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অভিযোগ করেন ফখরুল।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

ব্রিফিংয়ে ফখরুল বলেন, ‘অপরিকল্পিত প্রকল্প গ্রহণের একটা লক্ষ্য আছে- দুর্নীতি করা। সেই দুর্নীতির মাধ্যমে উন্নয়নের কথা বলে মানুষকে দুর্ভোগে ফেলেছে। সরকার যে চিৎকার চেঁচামেচি করছে, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। প্রয়োজনের তুলনায় অনেক বেশি উৎপাদন হচ্ছে- এসবই বাগাড়ম্বর ছাড়া আর কিছু নয়। ’

মির্জা ফখরুল বলেন, ‘গতকালের (মঙ্গলবার) ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে প্রায় সারা দেশেই আট ঘণ্টা। টোটাল ব্ল্যাক আউট হয়ে গেছে। এ থেকে যা বোঝা যায়, তা হচ্ছে সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, বহু টাকাপয়সা বানিয়েছে। তারপর জাতিকে এরকম একটা বড় রকমের দুর্যোগের মধ্যে ফেলেছে। ’

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুরে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ৮ ঘণ্টা পরে রাতে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

আওয়ামী লীগের অবস্থা তুলে ধরে তিনি বলেন, ‘বর্গীদের মতো অবস্থা তৈরি হয়েছে। তারা (আওয়ামী লীগ) লুট করছে, অর্থ পাচার করছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ-দে মাস্ট গো (তাদেরকে অবশ্যই চলে যেতে হবে)। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu