1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিক্ষার বিস্তারে কাজ করতে সবার কাছে দোয়া ও সহযোগীতা চান – গুলনাহার মিনা

নাহিদ হাসান শামীম নাটোর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৮৬ সময় দর্শন
নাটোরের সিংড়া উপজেলার অন্তর্গত নিভৃত পল্লীর পাঁচপাখিয়া গ্রামের মোছাঃ গুলনাহার মিনা একজন রত্নগর্ভা মা। তিনি একজন অবসর প্রাপ্ত শিক্ষক এবং তার বাবার বাড়ি একই উপজেলার হুলহুলিয়া গ্রামে। গুলনাহার বীরমুক্তিযোদ্ধা মরহুম সরদার তোফাজ্জল হোসেন এর স্ত্রী। তিনি একজন রাজনীতিবিদ, সমাজসেবক , শিক্ষানুরাগী ব্যক্তি। ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগ এর একটানা চাঁর দশক সভাপতিত্ব এবং উপজেলা আওয়ামীলীগ এর আমৃত্যু সহ-সভাপতি। খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়রাম্যান ও পাঁচপাখিয়া গ্রামে একটি উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন তিনি ।
গুলনাহারের ২ ছেলে ও ২ মেয়ে বড় ছেলে ডঃ ইঞ্জিঃ জি জি মোঃ নেওয়াজ আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে হংকং এর সিটি ইউনিভার্সিটি হতে কম্পিউটার কৌশলে পিএচডি ডিগ্রী অর্জন করেন এবং বর্তমানে তিনি আমেরিকার ব্রাডলি ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও তাঁর সহধর্মিনী ডঃ সামান্থা সৈয়দাও একই ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক হিসেবে কর্তব্যরত আছেন।
তাঁর ছোট ছেলে ইঞ্জিঃ মোঃ গিয়াশ কামাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করে বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) উপ-বিভাগীয় প্রকৌশলী হিসাবে কর্মরত আছেন। গুলনাহার মিনার দুই মেয়ে মোছাঃ তছলিমা এবং মোছাঃ তাহেরা খানম স্নাতকোত্তর সম্পূর্ণ করে সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
গুলনাহার নিভৃত পল্লীতে বসবাস করে তাঁর চার ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সুপ্রতিষ্ঠিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ২৬ জানুয়ারী, ২০২০ তারিখে তাঁকে রত্নগর্ভা পুরষ্কার প্রদান করেন এবং রাজনীতি ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত ৩ ফেব্রুয়ারী, ২০১৯ তাঁর স্বামী বীরমুক্তিযোদ্ধা মরহুম সরদার তোফাজ্জল হোসেন কে মরণোত্তর সম্মাননা প্রদান করেন।
তোফাজ্জল হোসেন শিক্ষার প্রসার, সমাজ সেবা এবং রাজনৈতিক কাজে সার্বক্ষনিক সহযোগিতা করেছেন। গুলনাহার মিনা বর্তমানে পাঁচপাখিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং তিনি নিষ্ঠার সাথে বিদ্যালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন। নিজ এলাকায় একটি এতিমখানা ও হেফজ মাদরাসা এবং তাঁর স্বামীর শেষ ইচ্ছানুযায়ী একটি পাঠাগার প্রতিষ্ঠা করার তাঁর প্রবল ইচ্ছা আছে। তাঁর জনহিতকর, সমাজসেবামূলক ও শিক্ষার বিস্তারে কাজের জন্য এলাকার সকল জনগণ তাঁর কাছে কৃতজ্ঞ। তাঁর এমন সাফল্য এবং মহৎ উদ্যোগে নিজ জন্মস্থান হুলহুলিয়া গ্রামের সকল জনগণ খুব খুশি। তাঁর দুই ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোঃ হবিবুর রহমান ও হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ এর চেয়ারম্যান পরশ তৌফিক তাঁর উত্তরোত্তর উন্নতি কামনা করেন। মিনা তাঁর জনহিতকর, সমাজসেবামূলক ও শিক্ষার বিস্তারে কাজ করার জন্য সবার কাছে দোয়া এবং সহযোগীতা চান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu