1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ রিস্টোর হয়েছে: নসরুল হামিদ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৪৩ সময় দর্শন

ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ রিস্টোর হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

দেশের বিভিন্ন এলাকায় চলমান বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে এক ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী লেখেন, ‘ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সর্বশেষ বিদ্যুৎ রিস্টোর হয়েছে মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, মোহাম্মদপুর, উলন, বসুন্ধরা, ধানমণ্ডি, আফতাবনগর, বনশ্রীসহ বেশকিছু এলাকায়।

প্রতিমন্ত্রী লেখেন, ‘পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরা অক্লান্ত পরিশ্রম করছেন, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। ধৈর্য ধারণের জন্য সবাইকে ধন্যবাদ। ‘

এর আগে এক পোস্টে তিনি লেখেন, ‘ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। সেইসাথে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

প্রতিমন্ত্রী আরও লেখেন, ঢাকায় লোড বেশি হবার কারণে সব লাইন সচল করতে কিছুটা দেরি হতে পারে। এসময় অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার বেলা দুইটার দিকে পূর্বাঞ্চলীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটে। এতে পূর্বাঞ্চলীয় গ্রিডের সাথে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ জেলার অনেক এলাকা। এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে সারাদেশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu