Dhaka 9:47 pm, Tuesday, 19 May 2026

‘পারমাণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে রাশিয়ার’

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হয় এই অভিযান। এরইমধ্যে ইউক্রেনের বেশ

কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, পারমাণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে

মস্কোর।আত্মরক্ষামূলক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা কোনো ধাপ্পাবাজি নয় বলেও আবারও সতর্ক করেছেন তিনি।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক বিষয়ে আলোচনা ছাড়াই প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে মস্কোর।

গত সপ্তাহে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে পুতিন বলেছিলেন, রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে দেশ ও দেশের জনগণকে রক্ষায় সব ধরনের অস্ত্র ব্যবহার করা হবে।

তিনি বলেছিলেন, আমাদের হাতে বিধ্বংসী নানা ধরনের মারণাস্ত্র রয়েছে এবং আমাদের হাতে যা আছে, তার সবই ব্যবহার করব। তিনি এও বলেছিলেন যে, এটা ধাপ্পাবাজি নয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে হুমকি দিয়েছেন, তা মোটেও ধাপ্পাবাজি নয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ সংক্রান্ত হুমকিকে ধাপ্পাবাজি বলে উড়িয়ে না দিয়ে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

‘পারমাণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে রাশিয়ার’

আপডেটের সময় : 10:47:39 am, Wednesday, 28 September 2022