Dhaka 4:19 pm, Monday, 11 May 2026

ইডেনের রীভা-রাজিয়ার বিরুদ্ধে মামলা

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) নির্যাতনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলাটি করেন তিনি। মামলার অন্য আসামিরা হলেন- ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান, আয়েশা ইসলাম মিম, আনিকা তাবাসুসম স্বর্ণা ,ঋতু আক্তার ও কামরুন নাহার জ্যোতি। মামলাটি লালবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

একইসাথে বাদীর জবানবন্দি গ্রহণ করে রাজধানীর লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী নূর-ই আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে নির্যাতন করা হয়। আর এরপর থেকেই গত চার দিন ধরে উত্তপ্ত ইডেন ক্যাম্পাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ইডেনের রীভা-রাজিয়ার বিরুদ্ধে মামলা

আপডেটের সময় : 06:05:52 pm, Wednesday, 28 September 2022