Dhaka 1:50 pm, Tuesday, 12 May 2026

সেই ইউএনও’র বদলির আদেশ

বান্দরবানের আলীকদমে ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুবা ইসলামকে বদলি করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ঢাকা বিভাগে বদলির আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে অনুযায়ী, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুবা ইসলামকে ঢাকা বিভাগে উপ‌জেলা নির্বাহী অফিসার হি‌সে‌বে ন‌্যস্ত কর্মকর্তা পদায়নকৃত অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার নিমিত্তে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ধারা-১৪৪ এর ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জা‌রিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলীকদম উপজেলার রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল দল ফাইনালে উঠে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হন তিনি। তখন উপস্থিত দর্শকদের সামনে পুরস্কারের ট্রফি দুটি ভেঙে ফেলেন তিনি। ট্রফি ভাঙার ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার বিকেলে আলীকদম উপজেলায় এবং সোমবার বিকালে বান্দরবান শহরে (ইউএনও) মেহেবুবা ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয়রা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

সেই ইউএনও’র বদলির আদেশ

আপডেটের সময় : 10:51:28 am, Tuesday, 27 September 2022