1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাংলাদেশে বিনিয়োগের প্রতিশ্রুতি মার্কিন কোম্পানির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আমদানি, রপ্তানি কিংবা বিনিয়োগ সব ক্ষেত্রে পারস্পরিক নির্ভরতা রয়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়ানো আর সে দেশের বড় কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আনতে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, টাকার অংকে রপ্তানির পরিমাণ বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যের ওপর জোর দিতে হবে।এর মধ্যেই, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় কোম্পানি এদেশে বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন।

 

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি রপ্তানি করে বাংলাদেশ। প্রধান রপ্তানি পণ্য পোশাকে প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে দেশটিতে পোশাক রপ্তানি ছিলো ৬ বিলিয়ন ডলারের কিছুটা বেশি। করোন অতিমারির পরের বছর তা কমেলেও বিগত বছরে তা ছাড়িয়ে যায় ৭ বিলিয়ন। যা রপ্তানী প্রবৃদ্ধির প্রায় ৪৩ শতাংশ।

রপ্তানি ছাড়াও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বড় অংকের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে থাকা মোট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআইয়ের প্রায় ২০ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্র থেকে। তবে তা বাড়ানোর বহু সুযোগ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরাও। শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপাক্ষিক কয়েকটি বৈঠকও হয়েছে। বৈঠকে দেশে বিনিয়োগ আনার চেষ্টা চালাচ্ছেন তারা। এরই মধ্যে বোয়িং সহ কয়েকটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।

এছাড়াও বীমা খাত, গ্যাস উত্তোলন সহ বিভিন্ন খাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের বড় অংশগ্রহণ। যা আগামী দিনে আরোও দৃঢ় করার চেষ্টা করছে বাংলাদেশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu