Dhaka 9:30 pm, Tuesday, 19 May 2026

বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক কত, জানাল বিসিবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে এরই মধ্যে ৭টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশি-বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিকও নির্ধারণ করেছে বোর্ড।  

যেখানে সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা, সর্বনিম্ন ৫ লাখ টাকা। এ ছাড়া বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। এতে উঠে আসে খেলোয়াড়দের পারিশ্রমিক। যেখানে বিপিএলে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৮০ লাখ টাকা।

এদিকে দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ এবং সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক ধরা হয়েছে। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার ইউএস ডলার।

এ ছাড়াও বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। যত ইচ্ছা ক্রিকেটার সাইন করাতে পারবে দলগুলো। একাদশে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।

বিপিএলে অংশগ্রহণকারী দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের ভিত্তিমূল্য:

‘এ’ ক্যাটাগরি:  ৮০ লাখ (দেশি), ৮০ হাজার ডলার (বিদেশি)
‘বি’ ক্যাটাগরি: ৫০ লাখ (দেশি), ৬০ হাজার ডলার (বিদেশি)
‘সি’ ক্যাটাগরি: ৩০ লাখ (দেশি), ৪০ হাজার ডলার (বিদেশি)
‘ডি’ ক্যাটাগরি: ২০ লাখ (দেশি),  ৩০ হাজার ডলার (বিদেশি)
‘ই’ ক্যাটাগরি: ১৫ লাখ (দেশি), ২০ হাজার ডলার (বিদেশি)
‘এফ’ ক্যাটাগরি: ১০ লাখ (দেশি)

‘জি’ ক্যাটাগরি: ০৫ লাখ (দেশি)

সূচি অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিপিএল, শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। পরের আসর শুরু হবে ২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এবারও তিন ভেন্যুতে খেলা মাঠে গড়াবে (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট)। একাদশ আসরের জন্য ২০২৫ সালের ১ জানুয়ারির দিন নির্ধারণ করেছে বিসিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক কত, জানাল বিসিবি

আপডেটের সময় : 05:06:36 pm, Monday, 26 September 2022