1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘জনগণ পুনরায় আ. লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, এক বছর আগে মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এরমধ্যে কোনো অমুক্তিযোদ্ধা থাকলে কেউ সুনিদিষ্টভাবে অভিযোগ করলে স্থানীয়ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে সংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন মন্ত্রী।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে মন্ত্রী আরও বলেন, নির্বাচন নিয়ে আমাদের ভাবার কিছু নেই।জনগণই রাষ্ট্র ক্ষমতার মালিক, আমরা আশাবাদী যেভাবে আমরা করোনা ভাইরাসসহ বিভিন্ন সংকটে জনগণের পাশে ছিলাম এবং যেভাবে দেশে উন্নয়ন হয়েছে সে জন্য জনগণ বিবেচনায় নিয়ে আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করবে।

 

এ সময় সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, এলজিইডির প্রকল্প পরিচালক আব্দুল হাকিম, এলজিইডি সাতক্ষীরার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে ২ কোটি ৯৪ লক্ষ ৭০ হাজার ৮১৯ টাকা ব্যয়ে সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন। পরে মন্ত্রী সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন।

এসময়  জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ. কে ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রমূখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu