1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে তেল ব্যবহারে গজাবে নতুন চুল!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ সময় দর্শন

চুল পড়া সমস্যায় ভোগেন অনেকেই। এক বার চুল পড়ে গেলে, তা আর সহজে গজাচ্ছে না। এমন সমস্যা থেকে বাঁচতে কী করবেন ভেবে পাচ্ছেন না তো? চলুন জেনে নেই নতুন চুল পেতে কী ব্যবহার করবেন।

অ্যাভোকাডো অয়েল, এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, মনোস্যাচুরেটেড ফ্যাট, অলেইক অ্যাসিড এবং ওমেগা থ্রি যা শুধু আপনার স্বাস্থ্যেরই নয়, চুল এবং ত্বকেরও খেয়াল রাখে।

চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু চুল পড়ার সঙ্গে তাল মিলিয়ে যদি চুল না গজায় তা হলে সামান্য ক্লিপও ব্যবহার করতে পারবেন না। এই সময় আপনার কাছে আলাদিনের জিন হতে পারে অ্যাভোকাডো অয়েল।

নতুন চুল গজাতে অ্যাভোকাডো অয়েলের ব্যবহার-

১) মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিতে অ্যাভোকাডো বিশেষভাবে সাহায্য করে।

২) ইদানীং আয়নার সামনে দাঁড়িয়ে আপনার আর চুল আঁচড়াতে ইচ্ছাই করে না। কারণ শুষ্ক, নিষ্প্রাণ চুল খুলে রাখা মানেই ঝরে পড়ার সমস্যা। অ্যাভোকাডো তেলে থাকা ভিটামিন ডি চুলের গোড়া মজবুত করে, চুল ঝরে পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়।

৩) চুলের পরিচর্যায় বাজার থেকে কেনা প্যাক, সিরাম, স্পা, যা-ই ব্যবহার করুন না কেন, তার সঙ্গে অল্প পরিমাণে মিশিয়ে নিন অ্যাভোকাডো তেল। আশাতীত ফল পাবেন।

৪) শুষ্ক ও ক্ষতিগ্রস্ত চুলে অনেক সময় শ্যাম্পু করার সঙ্গে সঙ্গেই জট পড়ে যায়। আঁচড়ানোর উপায় থাকে না। এই ক্ষেত্রে অ্যাভোকাডো তেল খুবই উপকারী। অ্যাভোকাডোতে থাকা ভিটামিন ই, চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu