1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সরকারী বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকার স্থলে নেয়া হচ্ছে ৫শত টাকা

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

সরকারী বিধিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১১০ টাকার স্থলে ৪শত টাকা ও নবম শ্রেণির ১৭১ টাকার স্থলে ৫শত অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি অভিভাবকরা।

প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারী বিধি অনুযায়ী ৮ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১১০ টাকা ও ৯ম শ্রেণীর রেজিস্ট্রেশন ফি ১৭১ টাকা। কিন্তু দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারী এ বিধিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৮ম শ্রেণীর ৮৬ জন শিক্ষার্থীর কাছে ৪ শত টাকা এবং ৯ম শ্রেণীর ৯৬ জন শিক্ষার্থীর কাছে ৫ শত টাকা করে আদায় করেন।

এতে ৮ম এবং ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের কাছে রেজিস্ট্রেশন ফি’র অযুহাতে ৫৬ হাজার ৫ শত ২৪ টাকা অতিরিক্ত আদায় করেন ওই প্রধান শিক্ষক। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিদ্যালয়ের সাধারণ অভিভাবকবৃন্দ।

এ বিষয়ে প্রধান শিক্ষক জসিম উদ্দিন অতিরিক্ত টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের অন্যান্য খরচের ব্যয় মিটাতে শিক্ষার্থীদের কাছে থেকে বিভিন্ন সময় সরকারী ফি’র পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা গ্রহণ করা হয়। যা বিদ্যালয়ের উন্নয়নসহ যাবতীয় কাজে ব্যয় করা হয়ে থাকে।

হাতীবান্ধা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবীব বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu